মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে দলের মহাসচিব পদে তাঁর উত্তরসূরি কে হবেন—তা নিয়ে বিএনপির ভেতরে গত কয়েক দিন ধরে দুজন নেতার নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। আলোচনায় থাকা ওই দুই নেতা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে মির্জা ফখরুল পদত্যাগ করলে তাঁর বর্তমান মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন কাউকে দেওয়া হবে নাকি বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্য থেকেই কাউকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পরিষ্কার হয়নি।