রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চূড়ান্ত করল বিএনপি। আজ দুপুরে সচিবালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।