১৯৭৯ সালে জাপানের আমামি ওশিমা দ্বীপে বিষধর হাবু সাপের উপদ্রব কমাতে প্রায় ৩০টি বাংলাদেশি বেজি ছেড়ে দেওয়া হয়েছিল। তবে পরিবেশগত ভারসাম্য রক্ষায় নেওয়া এই পদক্ষেপটি শেষ পর্যন্ত বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। কারণ, বেজিগুলো সাপের বদলে দ্বীপের বিরল প্রজাতির প্রাণীদের শিকার করতে শুরু করে।
দ্রুত বংশবৃদ্ধির ফলে একসময় সেই ৩০টি বেজির সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১০ হাজারে। এই পরিস্থিতি সামাল দিতে এবং বেজিগুলোকে নির্মূল করতে জাপানের দীর্ঘ কয়েক দশক সময় লেগেছে। এই পুরো প্রক্রিয়ায় দেশটির কোটি কোটি টাকা খরচ হয়েছে।