বৈশ্বিক জ্বালানি সংকটের মোকাবিলায় দেশের সব বিপণিবিতান, মার্কেট ও দোকানপাটের ব্যবসায়িক সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান বেলা ১১টায় খুলে রাত ৮টায় বন্ধ করতে হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আজ বুধবার থেকে কার্যকর করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাটের পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই নির্দেশনার ক্ষেত্রে কিছু বিশেষ ছাড় দেওয়া হয়েছে। খাবারের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবাসমূহ এই সময়সূচির আওতামুক্ত থাকবে।