সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বেসরকারি প্রাইম ব্যাংক। ব্যাংকটির শিক্ষা খাতভিত্তিক বিশেষ উদ্যোগ 'প্রাইম একাডেমিয়া'র আওতায় এই চুক্তিটি সম্পন্ন হয়। এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এবং সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় এম এম মাহবুব হাসান বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাইম ব্যাংকের বিশেষ ব্যাংকিং সুবিধাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।