নিজেদের কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করতে লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ট্রান্সকম লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চুক্তিটি ট্রান্সকম লিমিটেডের পক্ষে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস পিএলসির হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. মেহেদী হাসান বিন গনি এবং লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতালের সেক্রেটারি জেনারেল আলী হায়দার মোহাম্মদ সাজ্জাদ সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, ট্রেজারার আবদুল্লাহ খালিদ এবং বাংলাদেশ ল্যাম্পস পিএলসির ব্যবস্থাপক নাইমা তানজিলা।

এই সমঝোতা স্মারকের আওতায় ট্রান্সকমের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতাল থেকে বিভিন্ন চিকিৎসাসেবা, বিশেষ ছাড় এবং অন্যান্য স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সুবিধা পাবেন। প্রতিষ্ঠানটি মনে করে, এই উদ্যোগটি কর্মীদের কল্যাণের প্রতি ট্রান্সকম লিমিটেডের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে এবং কর্মী ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।