পবিত্র ঈদুল আজহায় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমায় সাদুর বউ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন নাজিফা তুষি। অনেকে এটিকে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় বলেও উল্লেখ করছেন।
আজ সন্ধ্যায় সিনেমাটির শুটিংয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন তুষি। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ পোস্টে সাদুর বউ হয়ে ওঠার প্রক্রিয়া ও অভিজ্ঞতার কথাও উঠে এসেছে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—