সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী এবং তাদের গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি সামনে আসে।
নিহত দম্পতির নাম আবদুস সাত্তার ও সুরাইয়া বেগম। তবে নিহত গৃহপরিচারিকার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মনজুরুল আলম আজ দুপুরে মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।"
ঘটনার প্রকৃত কারণ এবং বিস্তারিত খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।