মুক্তকণ্ঠ ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জন কৃতকার্য হয়েছে। কৃতকার্যদের মধ্যে মোসা: সাফিয়া খাতুন ও মোসা: নুসরাত জাহান জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এ ছাড়া মুক্তকণ্ঠ চর আলোর পাঠশালা থেকে মোট ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪ জন। মদনপুর আলোর পাঠশালা থেকে মোট তিনজন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে একজন। রাজশাহী আলোর পাঠশালা থেকে ৮ জন অংশ নিয়ে পাশ করেছে ৫ জন এবং বাবুডাইং আলোর পাঠশালা থেকে ৯ জন অংশ নিয়ে ৫ জন পাশ করেছে। আলোর পাঠশালাগুলোতে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৫%।
গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা থেকে মোট ১৪ জন শিক্ষার্থী এস এস-সি ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করে। কৃতকার্য ১১ জন শিক্ষার্থী হলেন— মোসা: সাফিয়া খাতুন জিপিএ ৫.০০, মোসা: নুসরাত জাহান জিপিএ ৫.০০, মোসা: ফাতেমা খাতুন জিপিএ ৪.৭৮, মোঃ রোজবুল মোল্লা জিপিএ ৪.১৭, মোঃ রিমন ইসলাম জিপিএ ৩.৯৪, মোঃ রিফাত জিপিএ ৩.৩৯, রিদয় রবিদাস জিপিএ ৩.২৮, মোঃ মুরছালিম জিপিএ ২.৭৮, আব্দুল আওয়াল জিপিএ ২.৭৮, মোঃ সিপন দাস জিপিএ ২.২৮, মোঃ মাসুম আলী জিপিএ ২.৫৬।
মুক্তকণ্ঠ চর আলোর পাঠশালা থেকে মোট ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪ জন। তারা হলেন— মোছাঃ শারমিন খাতুন জিপিএ ৩.৭২, মোছাঃ মাসুমা আক্তার জিপিএ ২.৬৭, মোঃ ফাহিম ইসলাম জিপিএ ৩.২৮, আঃ সালাম জিপিএ ২.৭৮। রাজশাহী আলোর পাঠশালা থেকে ৮ জন অংশ নিয়ে পাশ করেছে ৫ জন। তারা হলেন— রাহি- ৩.৮৯, স্বপ্না- ২.৮৩, আশা- ৩.২২, মনি- ৩.০৬, সাদিয়া- ২.৭৮।
মদনপুর আলোর পাঠশালা থেকে মোট তিনজন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে মোঃ আরমান হোসেন জিপিএ-৩.৩৩। বাবুডাইং আলোর পাঠশালা থেকে ৯ জন অংশ নিয়ে ৫ জন পাশ করেছে। পাশকৃত শিক্ষার্থীরা হলেন— শরমিলা হাসদা ৩.৮৩, গিতা মুর্মু ৩.৪৪, রীতা মনি টুডু ৩.৩৩, সরালি ২.৯৪ ও শুভ মুর্মু ২.৩৩।
উল্লেখ্য, আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। পাসের হার ৬২ দশমিক ২৫ এবং জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক শূন্য ৪৫ শতাংশ। আর জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ৬ দশমিক ২০।