ভারত ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন।

দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার চমৎকার সম্পর্কের প্রশংসা করে হাইকমিশনার আশা প্রকাশ করেন যে, এই ইতিবাচক ধারা সরকারি পর্যায়েও অব্যাহত থাকবে। তারেক রহমানকে একজন জনবান্ধব নেতা হিসেবে অভিহিত করে তিনি বলেন, "ভারতের প্রধানমন্ত্রী এবং তারেক রহমান—এই দুই নেতা একত্রে কাজ করলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে।"

পাশাপাশি সাধারণ মানুষের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী করার পরিকল্পনা রয়েছে বলে জানান দীনেশ ত্রিবেদী। তিনি উল্লেখ করেন, ভিসার খরচ কমানো, ভিসা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বর্তমানে কাজ চলছে।