ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
এর আগে গত ২৫ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ শাখার নগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে শেখ ফজলুল করীম মারুফকে সভাপতি এবং কে এম শরীয়াতুল্লাহকে সেক্রেটারি করে সাত সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়। আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেই কমিটিকে পূর্ণাঙ্গ করা হয়েছে।
ঘোষিত ৬৭ সদস্যবিশিষ্ট এই কমিটির সহসভাপতি পদে রয়েছেন জি এম রুহুল আমিন, আনোয়ার হোসেন, এম এইচ মোস্তফা, আবদুল আউয়াল মজুমদার ও মাওলানা আবদুল রাজ্জাক। জয়েন্ট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন মুহাম্মাদ ফজলুল হক মৃধা এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে দায়িত্ব পেয়েছেন মুফতি আবদুল আহাদ।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন, মাওলানা নাজির আহমাদ শিবলী, টি এম মাহফুজ, সালাহউদ্দীন, মাওলানা তারিক মাসউদ, বেলাল হোসেন আরিফ ও মাওলানা ওমর ফারুককে।
কমিটির অন্যান্য সম্পাদকদের মধ্যে রয়েছেন মাওলানা শফিকুল ইসলাম (প্রচার সম্পাদক), মাওলানা গাজী নাজিমুদ্দীন (দপ্তর সম্পাদক), আবদুর রহমান (অর্থ ও প্রকাশনা সম্পাদক), মাওলানা ইউসুফ আহমাদ (প্রশিক্ষণ সম্পাদক), আল-আমীন আল ইহসান (দাওয়াহ ও জনশক্তি সম্পাদক), ওসমান গণী (আইন ও মানবাধিকার–বিষয়ক সম্পাদক), মাওলানা মাহবুবুর রহমান (ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক), মাওলানা আবদুর রাজ্জাক (ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক), এমদাদুল ফেরদৌস (শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক) এবং মাহবুবুর রহমান নাহিয়ান (নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক)।
সহসম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা আবদুর রহমান (সহপ্রচার সম্পাদক), মুহাম্মাদ বিলাল হোসাইন পাটোয়ারী (সহদপ্তর সম্পাদক), গাজী মুহাম্মাদ আলী হায়দার (সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক), মাওলানা আবদুল্লাহ আল মানসুর (সহপ্রশিক্ষণ সম্পাদক), মাওলানা নিজাম উদ্দীন (সহদাওয়াহ ও জনশক্তি সম্পাদক), মাওলানা মুহাম্মাদ আবু বকর (সহছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক) এবং মুহাম্মাদ আবু হানিফ (সহনির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক)।
কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শহিদুল ইসলাম, মাওলানা এম হাসিবুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম, গোলাম মোস্তফা, শিব্বির আহমাদ, ইসমাইল হোসেন, এমদাদুল হক, মাসউদুর রহমান চাঁদপুরী, মুহাম্মাদ সাইফুর রহমান, আরিয়ান মো. ইমন এবং মহিলা ইউনিট থেকে ২২ জন সদস্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের শপথ পড়ান আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। এ সময় তিনি বলেন, "দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে। জনগণ অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে; কিন্তু প্রত্যাশিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি আসেনি। কারণ, প্রতিটি পরিবর্তনের পরে এমন লোকদের হাতে ক্ষমতায় এসেছে, তাঁরাও আগের বন্দোবস্তে, আগের নিয়মে দেশ পরিচালনা করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পরেও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। ভবিষ্যতে এটা আর হতে দেওয়া হবে না।"
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।