দেশের রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে নির্দিষ্ট কিছু আইনি ও সাংবিধানিক শর্ত পূরণ করা বাধ্যতামূলক। ইচ্ছা করলেই যে কেউ এই সর্বোচ্চ পদের প্রার্থী হতে পারেন না। রাষ্ট্রপতি পদের জন্য একজন প্রার্থীর বয়স অবশ্যই কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং প্রার্থীকে সংসদ সদস্য হওয়ার প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে।
নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রার্থীর মনোনয়ন ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি পদে কে প্রার্থী হবেন, তা মূলত সংসদ সদস্যবৃন্দ এবং রাজনৈতিক দলগুলো নির্ধারণ করে থাকেন। সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও প্রার্থী হতে হলে সংসদ সদস্যদের সমর্থন প্রয়োজন হয়। চূড়ান্ত পর্যায়ে প্রার্থীর জয় বা পরাজয় নির্ভর করে জাতীয় সংসদে নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা জোটের সংখ্যাগরিষ্ঠতার ওপর।