রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
ছোট মাছ ৩০০ গ্রাম
শর্ষেবাটা ২ টেবিল চামচ
কোরানো নারিকেল ২ টেবিল চামচ
কাঁচা মরিচবাটা ১ চা-চামচ
শর্ষের তেল ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
কলাপাতা ও টুথপিক প্রয়োজনমতো
দিনে বিক্রি হয় ৫০০ প্যাকেট, কুকারস সেভেনের খিচুড়ির এত জনপ্রিয়তার রহস্য কী? এ সময়ে ঘরেই বানাতে পারেন মাইক্রোওভেনে রান্না করা মাছের পাতুরি।
ছোট মাছের সঙ্গে শর্ষেবাটা, নারিকেল কোরানো, কাঁচা মরিচবাটা, শর্ষের তেল ও লবণ মিশিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন।
এরপর কলাপাতা হালকা আগুনে সেঁকে নিন। নরম হয়ে এলে মাছের মিশ্রণ মুড়ে টুথপিক দিয়ে ভালোভাবে আটকে দিন।
মাইক্রোওভেনে দেওয়া যাবে, এমন পাত্রে রেখে হাই পাওয়ারে ৮-১০ মিনিট রান্না করুন।
রান্না শেষে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
চিপস মাখানো এবার বাড়িতেই বানান, দেখুন রেসিপি