চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন গ্রেপ্তার হলেও তাঁর ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা। এরই মধ্যে এক ব্যবসায়ীকে মুঠোফোনে দেওয়া ইমনের হুমকির একটি অডিও ক্লিপ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ওই অডিওতে ইমনকে ওই ব্যবসায়ীকে হুমকি দিতে শোনা যায়, ‘এক কোটি বলতেছি এক কোটি নিব, চার আনাও কম হবে না।’
জানা গেছে, নগরের ওই ইন্টারনেট ব্যবসায়ীকে প্রায় দুই মাস আগে চাঁদা দাবি করে হুমকি দিয়েছিলেন ইমন। তবে ইমনের গ্রেপ্তারের পরও ভুক্তভোগীদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।