বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার এই আবেদন দাখিল করেছে চিফ প্রসিকিউটর কার্যালয়।

বিষয়টি নিশ্চিত করে রাতে মুঠোফোনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, "উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর জন্য তাঁরা আজ (বৃহস্পতিবার) ট্রাইব্যুনালে আবেদন করেছেন। ইলিয়াস আলীর গুমের সঙ্গে তাঁর সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।"

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ বা গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী।