জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার খসড়া তদন্ত প্রতিবেদনে লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের নাম অন্তর্ভুক্ত হয়েছে। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম আজ বৃহস্পতিবার মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে কয়েক শ আন্দোলনকারী শিক্ষার্থীকে আহত করা হয়েছিল। ওই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে তাঁদের হাতে এসেছে। প্রতিবেদনে আসামি হিসেবে অধ্যাপক জাফর ইকবালের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নাম উল্লেখ করা হয়েছে।