আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, এই নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য (এমপি) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ইসি সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।

এর আগে একই দিনে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে। ওই তপশিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ আগস্ট। এছাড়া ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।