ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। মৃত আসামির নাম উজ্জ্বল মিয়া (৩২)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কারারক্ষীরা উজ্জ্বল মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, "হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি উজ্জ্বল মিয়াকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে উজ্জ্বল মিয়া ঠিক কী মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি বলে জানান ইনচার্জ।
কারা সূত্রে জানা গেছে, নিহত উজ্জ্বল মিয়ার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের বাগর কাপুড়িয়া গ্রামে। তার বাবার নাম শামসুল হক এবং কারাগারে তার হাজতি নম্বর ছিল ১১৭৫১/২৬।