দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে ব্রেন ক্যানসারের চিকিৎসা শেষে গত সোমবার দেশে ফিরেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার গুলশানে তাঁর বাসভবনে দেখা করতে যান প্রবীণ চিত্রনায়ক আলমগীর। সেখানে তিনি প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।
নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, সাক্ষাতের সময় আলমগীর কাঞ্চনের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন এবং তাঁকে মানসিক সাহস জোগাতে চেষ্টা করেন। উল্লেখ্য, অস্ত্রোপচার এবং প্রায় ১০০টির মতো কেমোথেরাপি নেওয়া সত্ত্বেও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। বর্তমানে কথা বলতে এবং মনে রাখতে তাঁর বেশ কষ্ট হচ্ছে।