ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও মুক্তকণ্ঠ ট্রাস্টের সহযোগিতায় মুক্তকণ্ঠ বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এডাস্ট) এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ফারজানা রহমান এবং মেডিকেল কলেজ ফর উইমেনের সহযোগী অধ্যাপক চিরঞ্জীব বিশ্বাস। উক্ত কর্মশালা থেকে পাওয়া একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভায় অধ্যাপক ফারজানা রহমান বলেন, ‘ভালো কাজের সঙ্গে যুক্ত থাকলে মন ভালো থাকে এবং মাদক ও ইন্টারনেটের আসক্তি থেকেও দূরে থাকা সম্ভব।’

মনের যত্ন নেওয়া, মানসিক সুস্থতা, আসক্তি নিরাময় এবং সুন্দর ও আনন্দময় জীবনের গুরুত্ব তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, ‘বই পড়া, গান শোনা কিংবা খেলাধূলার মতো ইতিবাচক অভ্যাসের চর্চা মানুষের শরীর ও মন দুটোকেই সুস্থ ও সতেজ রাখতে দারুণ ভূমিকা রাখে। সৃজনশীল ও কল্যাণকর কাজে ব্যস্ত থাকলে মাদক ও অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের মতো ক্ষতিকর অভ্যাস থেকে সহজেই নিজেকে দূরে রাখা যায়।’