জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) গোপালগঞ্জের নির্দিষ্ট কিছু এলাকায় টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট রোধ করতে লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এই বিশেষ রক্ষণাবেক্ষণ কাজের জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতাধীন কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে— পাওয়া হাউজ বাউন্ডারি সংলগ্ন ১০ তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টা: স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক এবং চেচানিয়াকান্দি এলাকা।
এছাড়া, বিদ্যুৎ লাইন একই পোলে থাকায় ১১কেভি মোহাম্মদ পাড়া ফিডারে সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হতে পারে বলে জানানো হয়েছে।
ওজোপাডিকো দপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চাওয়া হয়েছে।