সাভারের আশুলিয়ার নলাম এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে জিরাবো, ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট যৌথভাবে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে আশুলিয়ার নলাম এলাকার ওই গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। স্থানীয়রা জানান, সকাল সাতটার দিকে গুদামের পেছনের অংশে আগুন দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে গুদামের কর্মকর্তা ও কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

খবর পাওয়ার পর জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে পুরো গুদামে ছড়িয়ে পড়লে জিরাবো থেকে আরও দুটি ইউনিট মোতায়েন করা হয়। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে ডিইপিজেড থেকে দুটি এবং ধামরাই থেকে আরও একটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কনক চৌধুরী বুধবার সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, "আমাদের মোট সাতটি কাজ করছে। আরও কিছু স্ট্যান্ড রাখা হয়েছে। আগুনের লাগার সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি।"