বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে কোনো বেসরকারি মঞ্চে অংশগ্রহণ করে কথা বলা বা কোনো ধরনের মনোভাব প্রকাশের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। ওই জাতীয় কোনো ঘটনার সঙ্গে ভারত সরকারের কোনো লেনদেনও নেই বলে স্পষ্ট জানানো হয়েছে।
দিল্লিতে বুধবার শেখ হাসিনার সম্ভাব্য অনুষ্ঠান নিয়ে ভারত সরকারের এই অবস্থান জানানো হয়। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে প্রশ্নোত্তরের সময় মন্ত্রণালয়ের মুখপাত্র সরকারের এই আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেন।