রাজধানীর বকশীবাজার এলাকায় মঙ্গলবার দিনভর ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই উত্তেজনার মুখে আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হল ছেড়ে চলে যায় ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা।
অভিযোগ উঠেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা উক্ত হলটি দখল করে সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হককে মারধর করে বলে জানা গেছে। পরবর্তীতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা উল্লেখ করে ছাত্রদল নেতা মো. ইব্রাহীম হলে তালাবদ্ধ করেন।
উভয় পক্ষের এই সংঘর্ষে ছাত্রশিবিরের ২৫ জন এবং ছাত্রদলের ৩০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন।