রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘাতের পর এই নতুন উত্তেজনার সৃষ্টি হয়।
মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
এর আগে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে দফায় দফায় চলা সংঘাতের ফলে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর থেকেই আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেলা তিনটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা মাদ্রাসার বাইরে অবস্থান নেন এবং বিকেল সোয়া ৫টার দিকে পুনরায় সংঘর্ষ শুরু হয়।