মাত্র ৩৬ বছর বয়সে পৃথিবী ছেড়েছেন মেরিলিন মনরো। তাঁর অভিনয় জীবন ছিল সংক্ষিপ্ত, মাত্র ১৭ বছরের ক্যারিয়ার। তবে শারীরিক মৃত্যু তাকে থামিয়ে রাখতে পারেনি; বারবার পর্দায় ফিরে এসেছেন তিনি। মনরোর জীবন ও ব্যক্তিত্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে অসংখ্য সিনেমা ও তথ্যচিত্র। তাঁর ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনরোকে নিয়ে তৈরি বিভিন্ন চলচ্চিত্র ও তথ্যচিত্রের কথা স্মরণ করা হচ্ছে।