গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার গোপালগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৩ আগস্ট) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের অবহিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ঝড়-বৃষ্টির সময়ে বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমাতে ও গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ১১ কেভি ভার্সিটি ফিডারের আওতাধীন লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এই রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— সোনাকুর, গোবরা, নীলার মাঠ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর এবং চাপাইল ব্রিজ সংলগ্ন এলাকা।

ওজোপাডিকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তবে কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ স্বাভাবিক হওয়ার সময়ে কিছুটা পরিবর্তন হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।