কোনো বিশেষ সুযোগ-সুবিধা গ্রহণ না করে সাধারণ প্রার্থীদের মতোই লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি তারেক রহমানের কন্যা।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, "জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের মতোই বিআরটিএর নির্ধারিত সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষায় অংশ নেন।"

জানা গেছে, তিনি পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগ পর্যন্ত সেখানে উপস্থিত সাধারণ পরীক্ষার্থী বা কর্মকর্তাদের অনেকেই বিষয়টি জানতেন না। কেন্দ্রে পৌঁছে তিনি অন্যান্য প্রার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে একে একে সব আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় ধাপ সফলভাবে সম্পন্ন করেন।