চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের মাধ্যমে মাসে গড়ে ১ কোটি টাকা চাঁদা আদায়ের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গ্রেপ্তারকৃত ইমনের দাবি অনুযায়ী, এই বিশাল অংকের চাঁদার অর্ধেক তিনি বিদেশে পলাতক সাজ্জাদ আলীর কাছে পাঠাতেন এবং বাকি অংশ নিজের কাছে রাখতেন।

গত ২৯ জুলাই যশোর থেকে গ্রেপ্তার করা ইমন বর্তমানে ফটিকছড়ির হত্যা ও অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ডে রয়েছেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান, ব্যবসায়ীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া এবং গুলি চালানোর মাধ্যমে এই চাঁদা আদায় করা হতো।

তদন্তকারী সূত্রে জানা গেছে, ইমনের বিরুদ্ধে বর্তমানে অন্তত ১৫টি মামলা দায়ের করা রয়েছে।