টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত দ্বিবার্ষিক সভার পাশাপাশি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাত সদস্যের এই নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান।

নবগঠিত এই কমিটির মেয়াদ ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত নির্ধারিত হয়েছে।