গোপালগঞ্জের কয়েকটি এলাকায় আজ রোববার (২ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টানা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য এই বিঘ্ন ঘটানো হচ্ছে।

শনিবার (১ আগস্ট) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাধীন এলাকায় এই বিদ্যুৎ বন্ধ থাকবে।

ওজোপাডিকো কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে।