রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি। শনিবার গুলশানে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারেক রহমানের মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
স্থায়ী কমিটির ওই বৈঠকে দেশের বর্তমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।