মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে অনলাইনে একটি মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের ১৬ মার্চ আয়োজিত এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি ‘মনের জট খুলুল: মানসিক চাপ কমানোর কৌশল’ শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে ডা. ফারজানা রহমান বলেন, “আধুনিক গবেষণা এবং বিজ্ঞানও এখন বলছে যে, ক্রমাগত অন্যায় বা অস্বস্তিকর পরিস্থিতি মুখ বুজে সহ্য করা শরীরের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং মনের উপর চাপ কমাতে হলে কোনো কিছু দীর্ঘ দিন পুষে রাখা উচিত নয়। নীরবতা ভেঙে প্রকাশ করতে হবে। তা ছাড়া এখনকার বিশ্বে শিষ্টাচার বজায় রেখেও নিজের অধিকার এবং সীমানা স্পষ্টভাবে জানানোটা অনেক বেশি জরুরি।”