আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী কথা বলার অনুমতি পাননি। আজ বৃহস্পতিবার ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালে কথা বলতে না পেরে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “আমাকে ফাঁসি দিয়ে দেন।”

এ বিষয়ে তাঁর ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী জানান, তিনি এই মামলাকে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন।