দেশে হাম ও হামের উপসর্গের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এই উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের (বৃহস্পতিবার) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মৃত শিশুদের মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫ শিশু, যার মধ্যে ১৩৫ শিশুর ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে মোট ১ লাখ ৪৩ হাজার ১৪০ শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৮৩৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ১৮২ শিশু। তাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।