নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটির এই হিসাব পেশ করা হয়।
জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোট আয় হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা এবং ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। ফলে ওই বছরে দলটির আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা।
আর্থিক বিবরণীতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে দলটির হাতে নগদ ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।
এর আগের বছরের হিসেবে দেখা যায়, ২০২৪ সালে দলটির আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা এবং ব্যয় হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।