সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট কাজ শেষ হওয়া মাত্রই বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।

গতকাল বুধবার সচিবালয়ে মুক্তকণ্ঠকে এই তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উল্লেখ্য, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।