শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গুলশানে তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে শাপলা চত্বরের ওই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন লতিফ সিদ্দিকী। উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন।
বিদ্যালয়ে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক গ্রেপ্তার
১৬ আগস্ট, ২০২৬ এ ৬:০২ অপরাহ্ণ