দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান খান। এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। মো. সাইদুর রহমান খানের আগে দুদকের সচিবের দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ খালেদ রহীম।

একই সঙ্গে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. ফজলুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।