চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের সঙ্গে গ্রেপ্তার হওয়া তিন সহযোগীর ছবি ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তিন সহযোগী হলেন— ঢাকার শ্যামপুর থানার ২২৭/৩ পরি মোল্লারবাগ জুরাইন এলাকার জাফরের ছেলে আল ইসলাম আলিফ ওরফে তমাল, কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শামিম এবং নোয়াখালীর সোনাইমুড়ি থানার সাহারপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে সাফায়েত হোসেন।

তদন্তকারী পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আল ইসলাম আলিফ ওরফে তমাল ঢাকার স্থায়ী বাসিন্দা। অন্যদিকে, শামিম ঢাকার মতিঝিল থানার ৯১/১/এ আরকে মিশন রোডের একটি বাসায় এবং সাফায়েত হোসেন যাত্রাবাড়ীর গোলাপবাগ পুলিশ কোয়াটারের পেছনে ২৫/ই নাহার ভিলায় বসবাস করে আসছিলেন।