সম্প্রতি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায় আলোচনায় আসা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।