ভালোবাসা কি শুধুমাত্র একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা? জাপানি দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা কেবল রোমান্টিক অনুভূতি নয়, বরং এটি একটি গভীর ও বহুমাত্রিক বিষয়। কখনো কখনো, ভালোবাসার মানুষটি আপনার জীবনে একটি নির্দিষ্ট সময়ের জন্য আসে, আপনাকে কিছু সুন্দর স্মৃতি ও অনুভূতি উপহার দিতে। তিনি আপনার জীবনের যাত্রাপথের একটি নির্দিষ্ট দূরত্বের সফরসঙ্গীও হতে পারেন। জাপানি সংস্কৃতিতে ভালোবাসা সম্পর্কিত কিছু ধারণা নিয়ে আলোচনা করা যাক।

ভালোবাসা শুধুমাত্র আবেগ নয়, এটি ধৈর্যের পরীক্ষাও। সম্পর্কের মধ্যে মতভেদ, কঠিন সময়, চ্যালেঞ্জ বা অপূর্ণতা এলে তা সহনশীলতার সঙ্গে সহ্য করাও ভালোবাসার একটি পরীক্ষা। একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতাকে জাপানি ভাষায় ‘নিনতাই’ বলা হয়।

এটি জাপানি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ। এর অর্থ হলো, অন্যজনের অনুভূতি ও প্রয়োজন বোঝার চেষ্টা করা এবং সেই অনুযায়ী যত্ন নেওয়া।

শব্দটির আক্ষরিক অর্থ ‘এক জীবন, এক সাক্ষাৎ’। অর্থাৎ প্রতিটি দেখা, প্রতিটি কথোপকথন ও প্রতিটি মুহূর্ত অনন্য। তাই প্রিয় মানুষের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শেখায় এই দর্শন।

সম্পর্কে অহেতুক সংঘাত বাড়ানোর বদলে শান্তিপূর্ণ সমাধানকে গুরুত্ব দেওয়া উচিত। সম্পর্কের মাঝখান থেকে ‘ইগো’ সরিয়ে প্রয়োজনে নিজে হেরে সম্পর্ককে জেতানোও ভালোবাসার একটি দিক।

জাপানি দম্পতিরা বিরোধের সময়ও যেভাবে শান্ত থাকেন, সেটি প্রশংসনীয়। ‘মিমামরু’ মানে অন্যকে নিয়ন্ত্রণ না করে নীরবে পাশে থাকা। তাঁকে তাঁর মতো করে মেনে নেওয়া ও বেড়ে ওঠার সুযোগ দেওয়া।

প্রিয় মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারা এবং আবেগগতভাবে হালকা হওয়া। তাঁর স্নেহ মানসিক ভার কমিয়ে দিতে পারে, সেই ভরসা রাখা।

‘ইন’ মানে এই নয় যে সম্পর্ক টিকে থাকবে নিশ্চিতভাবেই। বরং এই দর্শন বলে, আপনার জীবনে মানুষটি কেন এসেছিলেন, সেই অভিজ্ঞতারও একটি অর্থ আছে। সেটিকে সহজভাবে গ্রহণ করা উচিত।

‘ইন’-এর আরেক অর্থ হলো, জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা না করা। যদি সম্পর্কটি প্রাকৃতিকভাবে একটি নির্দিষ্ট অবস্থান থেকে আর না এগোয়, তবে সেটিকে সর্বোচ্চ উদারতা ও সম্মানের সঙ্গে শেষ করা উচিত। পুরো বিষয়টিকে সহজভাবে নিয়ে, অন্যজনের প্রতি সম্মান রেখে জীবনে এগিয়ে যাওয়া।