ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। তিনটি বিশেষ শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়।
গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাটি ঘটেছিল। এই ঘটনার প্রেক্ষিতে দেড় মাস আগে স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে। তবে বর্তমান বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করা হয়েছে। শর্তগুলো হলো— ১৯৮২ অধ্যাদেশ প্রতিপালন, দ্রুত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ এবং শর্তভঙ্গের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।