পুলিশের বিভিন্ন ইউনিটে একযোগে বদলি করা হয়েছে ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি)। সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই ৯৩ জন সহকারী পুলিশ সুপারকে সিআইডি, ডিএমপি, র্যাব, কক্সবাজার, খুলনা, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেএমপি, এসএমপি, বিএমপি এবং শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, "শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষের পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন।"