ভারতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মালয়ালম অভিনেত্রী পার্ল মানি। তাঁর এই অবস্থানের ফলে ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় বড় ধরনের পতন দেখা দিয়েছে।
জানা গেছে, গত ২৪ জুলাই ওই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। এর পর মাত্র দুই দিনের ব্যবধানে তাঁর অনুসারীর সংখ্যা ২৭ লাখ থেকে কমে প্রায় ২৪ লাখে নেমে আসে। অর্থাৎ, খুব অল্প সময়ের মধ্যেই ৩ লাখের বেশি ফলোয়ার হারিয়েছেন তিনি।
পোস্টে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শান্তির কথা উল্লেখ করলেও সমালোচনার মুখে পড়ে তিনি ওই পোস্টের মন্তব্য করার অপশন বন্ধ করে দেন। তবে এর পর তিনি 'ব্যর্থ নির্মাতা'কে কটাক্ষ করেন এবং "আমার সবচেয়ে প্রিয় রং গেরুয়া" বলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেন।