সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ আজাদি পার্টি এবং রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে এই অভিযোগ দুটি দাখিল করে।

আজাদি পার্টির পক্ষ থেকে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং গুম-খুনসহ বিভিন্ন গণহত্যাকালে দুই রাষ্ট্রপতির মৌন সম্মতি ও ফ্যাসিবাদী সরকারকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রসংলাপ ফোরাম জুলাই গণ-অভ্যুত্থানের সময় গুলি, নির্যাতন ও গুমের হুকুমদাতা হিসেবে মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্ত করার দাবি জানিয়েছে।

তবে এই বিষয়ে চিফ প্রসিকিউটর কোনো মন্তব্য করেননি।