নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান। বর্তমানে তিনি রায়পুরা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।