জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে এই নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। ওই নোটিশ অনুযায়ী, বিভিন্ন দেশের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের জন্য নির্ধারিত শুল্কের হার ১০ শতাংশ।