শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
.সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চপর্যায়ে আলোচনা চলছে। বিস্তারিত পড়ুন...
.সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাঁর সংসদ সদস্য পদ থাকা নিয়ে এরপর আলোচনা শুরু হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, শুধু দলের বহিষ্কারের চিঠি দিয়ে সংসদ সদস্য পদ থাকা না–থাকার আলোচনা একটা বিতর্কিত বিষয়। বিস্তারিত পড়ুন...
.সৌদি আরবের সঙ্গে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে দুই দেশ। মার্কিন কর্মকর্তারা বলছেন, এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। বিস্তারিত পড়ুন...
.নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানাতে গভীর রাতে দিল্লির যন্তর মন্তরে যান বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও তাঁর ভাই প্রযোজক ও অভিনেতা সাকিব সালিম। আন্দোলনস্থলে তাঁদের উপস্থিতির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন...
.বিশ্বকাপ ফাইনাল আবার আয়োজনের দাবি তোলা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। চেঞ্জ ডট ওআরজিতে আবেদনটি চালু করেন গিজেলা সানচেজ নামের এক সমর্থক। গত রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আবেদনটি করেন সানচেজ। বিস্তারিত পড়ুন...