রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি পালন করছে মঞ্চ-২৪ নামে একটি সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় দেওয়া এক বকব্যে মঞ্চ-২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তার না করলে জুলাইয়ের বিভিন্ন সংগঠন জুলাই জনতার ব্যানারে বঙ্গভবন অভিমুখে কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত ও কঠোর কর্মসূচিতে রূপ নেবে। এর দায় সরকারকে নিতে হবে বলেও জানান।
এ সময় সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকীসহ বেশকয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।